Home / সকল আপডেট / রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪২৮ জন গ্রেপ্তার
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫০টি মামলা করা হয়েছে।

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪২৮ জন গ্রেপ্তার

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২৮ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা করা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৮৬, মতিঝিলে ৬৫, তেজগাঁওয়ে ৪৫, মিরপুরে ৭০, গুলশানে ৩৯ ও উত্তরা বিভাগের ৬২ জন আছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০ ইয়াবা বড়ি, ৩৫৩ বোতল ফেনসিডিল, ৩ গ্রাম হেরোইন, ৮টি মুঠোফোন, একটি ক্যাপ, একটি ব্যাগ ও র‍্যাব লেখা একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া তিনটি ওয়াকিটকি, ১০ টাকার নোট দিয়ে তৈরি একটি ইয়াবা সেবনের পাইপ, ইয়াবা সেবনে ব্যবহৃত একটি ফয়েল পেপার, একটি কালো মাটির কলকি, একটি ধারালো লোহার কাটার, এক টুকরা কাঠ ও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

About Editor Todaynews24

Check Also

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

জার্মানির ছেলেদের জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের নাম ঘোষণা করা হয়েছে। আজ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *