সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সব বাঁধা পেরিয়ে ডাক্তার হতে চায় জিতু
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর সামাজিক সহায়তার ওপর ভর করে নিজের স্বপ্নের পথে নিরন্তর হেঁটে চলেছে জিতু। তার লক্ষ্য ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করা। জিতু বর্তমানে রাজশাহী আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। এক ভাই ও এক বোনের ছোট পরিবারে তার বাবা পেশায় একজন গাড়িচালক (ড্রাইভার)। সীমাবদ্ধ আয়…

সব বাঁধা পেরিয়ে ডাক্তার হতে চায় জিতু

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর সামাজিক সহায়তার ওপর ভর করে নিজের স্বপ্নের পথে নিরন্তর হেঁটে চলেছে জিতু। তার লক্ষ্য ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করা। জিতু বর্তমানে রাজশাহী আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। এক ভাই ও এক বোনের ছোট পরিবারে তার বাবা পেশায় একজন গাড়িচালক (ড্রাইভার)। সীমাবদ্ধ আয় আর সংসারের নানা সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও জিতু তার ডাক্তার হওয়ার স্বপ্ন থেকে সরে আসেনি। ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানো এবং অসুস্থদের সেবাদানের প্রবল আগ্রহ গড়ে উঠেছে তার মনে।

জিতুর এই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজশাহী আলোর পাঠশালা। পাশাপাশি প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবিষয়ক সহায়তা ও প্রেরণা তাকে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছে। বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মোঃ রহমত আলী বলেন, ‘ জিতুর মতো স্বপ্নবাজ ও অদম্য শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে আমরা কাজ করছি। পর্যাপ্ত অনুপ্রেরণা ও সহযোগিতা পেলে জিতু তার লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমাদের বিশ্বাস।’

জিতু বিশ্বাস করে সবার ভালোবাসা, দোয়া ও নিজের কঠোর পরিশ্রমে সে একদিন তার লক্ষ্যে পৌঁছাবে। তার এই লড়াই ও অদম্য মনোবল স্থানীয় অন্যান্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্যও প্রেরণার উৎস হয়ে উঠেছে।

About Editor Todaynews24

Check Also

মাইলস্টোন ট্র্যাজেডি: এখনো সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা

মাইলস্টোন ট্র্যাজেডি: এখনো সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা

উত্তরার মাইলস্টোন স্কুলের সেই বিমান দুর্ঘটনার এক বছর পেরিয়ে গেছে। এখনও অনেকে সেই ক্ষতচিহ্ন বহন করে চলেছেন। অনেকে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার এক বছর পূর্তিতে শিক্ষার্থী অভিভাবকরা স্মৃতিচারণ করেছেন সেদিনের। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *