সর্বশেষ খবর
Home / সকল আপডেট / টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় রাজধানীতে সবজির সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচাবাজারে ঊর্ধ্বমুখী হয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে রাজধানীর বেশির ভাগ সবজিই বিক্রি…

টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় রাজধানীতে সবজির সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচাবাজারে ঊর্ধ্বমুখী হয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে রাজধানীর বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে ১০০ টাকা বা তার বেশি দামে। একই সঙ্গে সাধারণ মানের কাঁচা মরিচের দামও রেকর্ড ছুঁয়ে প্রতি কেজি ২৪০ টাকায় পৌঁছেছে।

About Editor Todaynews24

Check Also

প্রস্তুতি সম্পন্ন, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করবেন বলে জানা গেছে। তবে বিশেষ কোনো কারণে আজ না হলে একদিন পিছিয়ে আগামীকাল শনিবার তিনি পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতির পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তার পদত্যাগের বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে বলে বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *