Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে দেখা যাবে
২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে দেখা যাবে

২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে দেখা যাবে

মহাকাশপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর ক্ষণের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। ১২ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যায় আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে, ফলে কিছুক্ষণের জন্য ইউরোপের নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলায়ই নেমে আসবে অন্ধকার। ২০২৪ সালের এপ্রিলের পর এটাই পৃথিবীতে দেখা যেতে যাওয়া প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

স্পেনের আইবেরীয় উপদ্বীপে এক শতাব্দীর বেশি সময় পর এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এ গ্রহণ চাঁদের অনুভূ বা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানের সময়ে ঘটছে। ফলে চাঁদকে আকারে সাধারণ সময়ের চেয়ে কিছুটা বড় দেখাবে এবং পূর্ণগ্রাসের সময়কালও কিছুটা বেশি হবে। একই রাতে মহাকাশে পারসেইড উল্কাপাত চরম রূপ নেবে। ফলে সন্ধ্যায় সূর্যগ্রহণ দেখার পর গভীর রাতে আকাশে উল্কাবৃষ্টির চোখধাঁধানো রূপ উপভোগের সুযোগ মিলবে।

যেসব স্থান থেকে দেখা যাবে

পূর্ণগ্রাসের মূল পথটি আর্কটিক মহাসাগরে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগালের অল্প কিছু অংশ এবং পুরো উত্তর স্পেনের ওপর দিয়ে বিস্তৃত হবে। স্পেনের লিওন, বুর্গোস, ভ্যালেন্সিয়া, সারাগোসা ও পালমার আকাশে পূর্ণগ্রাস দৃশ্যমান হবে। স্থানীয় সময় রাত ৮টা ৩২ থেকে ৮টা ৩৩ মিনিটে সর্বোচ্চ দেখা যাবে। মাদ্রিদে ৯৯ শতাংশ পর্যন্ত সূর্য ঢাকা পড়বে। আইসল্যান্ডের রেখিয়াভিক ও ইসাফজোরদুরে দিনের শেষ ভাগে পূর্ণগ্রাস দেখা যাবে।

ইউরোপের বাকি অংশ এবং উত্তর আমেরিকার কিছু অংশেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আর এশিয়ার ভারতীয় উপমহাদেশে ঘটনাটি মধ্যরাতের পর হওয়ায় এখান থেকে সূর্যগ্রহণটি সরাসরি দেখা যাবে না।

ইউরোপীয় মহাকাশ সংস্থা তাদের ইউটিউব চ্যানেলে এ বিরল দৃশ্য বিনা মূল্যে সরাসরি সম্প্রচার করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

About Editor Todaynews24

Check Also

সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ গ্যানিমিডের গভীরে রয়েছে পানি

সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ গ্যানিমিডের গভীরে রয়েছে পানি

গ্যানিমিডের ১৫০ কিলোমিটার পুরু বরফের আস্তরণের নিচে বিশাল এক লোনাপানির সমুদ্র ছড়িয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *