সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার, মামলা ৫৭: ডিএমপি
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পুলিশের এই অভিযান চলে। আজ বৃহস্পতিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার, মামলা ৫৭: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৪৬৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫৭টি মামলা হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পুলিশের এই অভিযান চলে। আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রমনা বিভাগ ৩০ জন, লালবাগ ২৮, ওয়ারী ৫৯, মতিঝিল ৭৪, তেজগাঁও ৫৩, মিরপুর ১১৫, গুলশান ৪৩, উত্তরা ৫২, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ১১ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

About Editor Todaynews24

Check Also

মিশিগানে আল–সাইয়েদকে ঠেকাতে এবার রিপাবলিকান প্রার্থীর পক্ষে কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করবে ইসরায়েলপন্থী আইপ্যাক

মিশিগানে আল–সাইয়েদকে ঠেকাতে এবার রিপাবলিকান প্রার্থীর পক্ষে কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করবে ইসরায়েলপন্থী আইপ্যাক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী বাছাইয়ে (প্রাইমারি) বড় ধাক্কা খেয়েছে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক)। সংগঠনটি তাদের সমর্থিত প্রার্থী হ্যালি স্টিভেন্সের পেছনে ব্যাপক অর্থ ঢাললেও তিনি পরাজিত হয়েছেন। তবে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে তাদের প্রার্থীর পরাজয়ের পরও আইপ্যাক থেমে নেই। এখন নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *