সর্বশেষ খবর
Home / সকল আপডেট / যাযাবর
যাযাবর

যাযাবর

জুলাই গণ–অভ্যুত্থানের উত্থান–পতনময় সময়ে এর সঙ্গে একাত্ম হয়েছিলেন কবিরা। প্রথম আলোতে ২০২৪ সালের ২ আগস্ট প্রকাশিত একটি কবিতা।

হে পিতা, দাঁড়িয়ে আছি ফ্যাসিবাদী পিস্তলের সামনে।

একটি বুলেট জিজ্ঞাসা করছে তোমার নাম।

দুই নম্বর বুলেটটি বলছে একটু পরেই, কবরের অন্ধকার।

তিন নম্বর বুলেটটি মনে করিয়ে দিচ্ছে—

খানিক পরেই খুব কাছ থেকে 

গুলি করা হবে আমাকে

দেখতে পাচ্ছি ট্রিগারটিকে

অন্ধকারেও ঝিলিক দিচ্ছে

চার নম্বর বুলেটটি চিৎকার করে আমাকে পালাতে বলছে। 

আর পাঁচ নম্বর বুলেটটি খুব শান্ত হয়ে আছে।

ছয় নম্বর বুলেটটি কেন যেন হো হো করে হাসছে।

আমার মুখে গুঁজে দেওয়া পুরাতন কাপড়ের স্বাদে

মাকে মনে পড়ছে। অভাগী।

আমার সন্তানদের দেখে রেখো পিতা।

যাচ্ছি আমি, যাযাবর বিবাগি। 

About Editor Todaynews24

Check Also

সওজের সংস্কারকাজে কুমিল্লায় ২০ কিলোমিটার যানজট, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ

সওজের সংস্কারকাজে কুমিল্লায় ২০ কিলোমিটার যানজট, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংস্কারকাজ, টানা বৃষ্টিতে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়া ও এক লেন দিয়ে উভয়মুখী যান চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শুক্রবার প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, পরিবহনশ্রমিক ও অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা। শুক্রবার সকাল থেকেই কুমিল্লা সেনানিবাস এলাকার আমতলী থেকে সদর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *