সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আশুরার কবিতা
আশুরার কবিতা

আশুরার কবিতা

জুলাই গণ–অভ্যুত্থানের উত্থান–পতনময় সময়ে এর সঙ্গে একাত্ম হয়েছিলেন কবিরা। প্রথম আলোতে ২০২৪ সালের ২ আগস্ট প্রকাশিত একটি কবিতা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো অনেক ছবি আছে, যা বিশেষ ভঙ্গিতে দেখতে হয়। অনেক উঁচু থেকে, না হয় উল্টো দিক থেকে, না হয় চোখ সামান্য বন্ধ করে। চোখ পুরো খোলা রেখে দেখলে যেটাকে আপনার ঢাকা মনে হবে, চোখ ত্রিশ ভাগ বন্ধ করে দেখলে সেটাকেই মনে হবে কারবালা।

‘গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা

আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতি মা!’

ছবিটা এবার একটু উঁচু থেকে দেখলে দেখবেন, কারবালার রক্তের মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে মীর মুগ্ধ দৌড়ে যাচ্ছে, আর বলছে, ‘পানি লাগবে, পানি?’

চোখ ষাট ভাগ খুলে ছবিটার দিকে তাকালে মুগ্ধকেই আপনার আকাশ থেকে পাঠানো কোনো ফেরেশতা মনে হবে। আপনি মুগ্ধ হয়ে তার দিকে তাকাবেন। আর আপনার চোখের সামনে এক সিমারের গুলিতে তার মগজ বের হয়ে যাবে। রক্তে ভেসে যাবে কারবালা…।

আপনার এই সবকিছু মিথ্যা মনে হবে। ফলে আপনি সাহস করে চোখ পুরো খুলে ছবিটা দেখতে যাবেন, কিন্তু পারবেন না। কেননা চোখ পুরো খুললে আপনার নিজেকেই সিমার মনে হবে।  

ফলে আপনি আবার চোখ বন্ধ করে ফেলবেন। আর তখন দেখবেন, আপনার মগজের মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে মুগ্ধ দৌড়ে যাচ্ছে, আর বলছে, ‘পানি লাগবে, পানি?’

About Editor Todaynews24

Check Also

মিশিগানে আল–সাইয়েদকে ঠেকাতে এবার রিপাবলিকান প্রার্থীর পক্ষে কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করবে ইসরায়েলপন্থী আইপ্যাক

মিশিগানে আল–সাইয়েদকে ঠেকাতে এবার রিপাবলিকান প্রার্থীর পক্ষে কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করবে ইসরায়েলপন্থী আইপ্যাক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী বাছাইয়ে (প্রাইমারি) বড় ধাক্কা খেয়েছে প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক)। সংগঠনটি তাদের সমর্থিত প্রার্থী হ্যালি স্টিভেন্সের পেছনে ব্যাপক অর্থ ঢাললেও তিনি পরাজিত হয়েছেন। তবে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে তাদের প্রার্থীর পরাজয়ের পরও আইপ্যাক থেমে নেই। এখন নভেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *