সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সিলেটের সেই ‘মিনি সুইজারল্যান্ড’ যাওয়ার রাস্তা পাকা করার উদ্যোগ
সিলেটের সেই ‘মিনি সুইজারল্যান্ড’ যাওয়ার রাস্তা পাকা করার উদ্যোগ

সিলেটের সেই ‘মিনি সুইজারল্যান্ড’ যাওয়ার রাস্তা পাকা করার উদ্যোগ

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা ‘মিনি সুইজারল্যান্ড’খ্যাত মিনাটিলায় যাওয়ার সড়ক পাকা করার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন।

গতকাল সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেটের নির্বাহী প্রকৌশলীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরে রাত সাড়ে ১১টার দিকে তিনি বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

এর আগে গতকাল প্রথম আলোর অনলাইনে ‘সীমান্তের মিনাটিলা যেন মেঘ-পাহাড়-নদীতে ঘেরা মিনি সুইজারল্যান্ড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সম্প্রতি পর্যটকদের কাছে পরিচিতি পাওয়া মিনাটিলায় যাওয়ার সড়কের বেহাল অবস্থার বিষয়টি তুলে ধরা হয়। এরপরই রাস্তা পাকা করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে পাঠানো চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, ৩ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের অপার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। তবে উপযুক্ত সড়ক যোগাযোগ না থাকায় সম্ভাবনাময় এ স্থান পর্যটনকেন্দ্র হিসেবে প্রত্যাশিতভাবে বিকশিত হচ্ছে না।

চিঠিতে আরও বলা হয়, পর্যটকদের নিরাপদ যাতায়াতের জন্য জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার থেকে মিনাটিলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পাকা করার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হলো।

About Editor Todaynews24

Check Also

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

ধর্ষণের ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই। কিন্তু ধর্ষণের সঙ্গে জড়িতরা শিশুটিকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। তাই সে ঘটনাটি কাউকে জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *