কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের সময় পেটে লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে মলত্যাগের মাধ্যমে ধাপে ধাপে তাদের পেট থেকে এসব ইয়াবা বের করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।