সর্বশেষ খবর
Home / সকল আপডেট / স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ
স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তারা বয়সে কিশোর।

পুলিশ ও মামলার বাদীর সঙ্গে কথা বলে জানা যায়, ধর্ষণের ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই। কিন্তু ধর্ষণের সঙ্গে জড়িতরা শিশুটিকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। তাই সে ঘটনাটি কাউকে জানায়নি। এর মধ্যে গতকাল মঙ্গলবার ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারে পরিবার। এদিন রাতেই শিশুটির ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

বাদীর বক্তব্য, ‘ভয়ে আমার বোন বিষয়টি আমাদের কাছে গোপন রাখে। পরে ঘটনার সময় ধারণ করা ভিডিও অভিযুক্তরা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ইন্টারনেটে ছড়িয়ে পড়ার আগে আমরা বা আমাদের পরিবারের কেউ এই বিষয়ে কিছুই জানতাম না। এর ফলে আইনি পদক্ষেপ নিতে দেরি হয়েছে।’

মামলার পর রাতেই পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন কিশোরকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে আদালতে তোলা হলে তাদেরকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আপাতত তাদের ভোলা জেলা কারাগারে রাখা হয়েছে। পরে পুলিশের মাধ্যমে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক শেখ মো. নাসির উদ্দিন।

এসব তথ্য নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মামলার তিনজন আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ভোলা সদর হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

About Editor Todaynews24

Check Also

প্রতীকী কবর, ভাস্কর্যসহ যা যা দেখা যাবে জুলাই স্মৃতি জাদুঘরে

প্রতীকী কবর, ভাস্কর্যসহ যা যা দেখা যাবে জুলাই স্মৃতি জাদুঘরে

দুই বছর আগেও রাজধানীর শেরেবাংলা নগরের ১৭ একর জায়গার ওপর এই আবাসিক ভবনের নাম ছিল ‘গণভবন’। এটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ছাত্র–জনতার প্রবল আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দোর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাসভবন ছেড়ে ভারতে পালিয়ে যান। এর পরপরই হাজারো বিক্ষুব্ধ জনতা ভবনটিতে ঢুকে লন্ডভন্ড করে দেন। ভবনটি এখন ‘জুলাই ৩৬…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *