Home / সকল আপডেট / রান্নাঘরে মাটির চুলা, সিএনজি স্টেশনে অপেক্ষা
রান্নাঘরে মাটির চুলা, সিএনজি স্টেশনে অপেক্ষা

রান্নাঘরে মাটির চুলা, সিএনজি স্টেশনে অপেক্ষা

এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় এক সপ্তাহ ধরে গ্যাসের সংকট চলছে দেশে। এর প্রভাব শিল্পকারখানা থেকে শুরু করে মানুষের নিত্যদিনের জীবনেও পড়েছে। গৃহস্থালিতে গ্যাসের চুলা রেখে রান্না সারতে হচ্ছে মাটির চুলায়। সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। জ্বালানিসংকটের এই চিত্র দেখা গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়।

রান্নাঘরে গ্যাসের চুলা আছে, কিন্তু গ্যাস নেই। তাই মাটির চুলায় রান্না করছেন এই নারী।
গ্যাস–সংকটে বিকল্প হিসেবে মাটির চুলায় চলছে রান্না। গ্যাস না থাকায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এই নারীর মতো অনেককে।
ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম। তাই সিএনজি নিতে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ক্লান্ত হয়ে পড়েছেন এই চালক।
গ্যাসের সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে।
এলএনজি সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে।
গ্যাস নিতে ফিলিং স্টেশনে বসে অপেক্ষার প্রহর গুনছেন এই চালক।
গ্যাসের স্বল্পচাপের কারণে সিএনজি ফিলিং স্টেশনে বেড়েছে অপেক্ষার সময়।
জ্বালানি–সংকটের প্রভাবে সিএনজি স্টেশনে দীর্ঘ অপেক্ষা—এই চিত্রই এখন চট্টগ্রামের বাস্তবতা।
গ্যাস নিতে চালকদের দীর্ঘ সময় কেটে যাচ্ছে ফিলিং স্টেশনে, তাই সিএনজি অটোরিকশা পেতে সমস্যায় পড়ছেন চট্টগ্রাম নগরবাসী।

About Editor Todaynews24

Check Also

সংসারে সাশ্রয়ের চেষ্টা, শেষ হলো দেয়ালধসে মৃত্যুতে

সংসারে সাশ্রয়ের চেষ্টা, শেষ হলো দেয়ালধসে মৃত্যুতে

রাজধানীর ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুলের পরিচ্ছন্নতার কাজ করতেন নাসিমা বেগম (৪৪)। যা বেতন পেতেন, তা দিয়ে তাঁর ছোট মেয়ের লেখাপড়ার খরচ জোগানোসহ সংসার চালাতে কষ্ট হতো। একটু সাশ্রয়ের আশায় টিসিবির পণ্য কিনতে গিয়েছিলেন তিনি। তবে পণ্য নিয়ে বাসায় ফেরা হয়নি তাঁর। দেয়ালধসে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণ গেছে আরও একজনের।আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *