সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ জিল্লুর রহমান (৩০)। তাঁর বাড়ি সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরলের বেড়িবাঁধ এলাকায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, উপজেলার সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাছের ঘের ও লবণ মাঠের দখল নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দিবাগত রাতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অংশ নেন। এর এক পর্যায়ে জিল্লুর রহমানের শরীরে প্রতিপক্ষের ছোড়া গুলি এসে লাগে।

সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার বলেন, ‘মাছের ঘের দখল নিয়ে স্থানীয় মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।’

জানতে চাইলে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘বাঁশখালীতে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর লাশ হাসপাতালে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় রাতে বাঁশখালীর এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।’

About Editor Todaynews24

Check Also

১৮ মাসেই গ্র্যান্ড মাস্টারের স্বীকৃতি পেল মাটিরাঙ্গার শেহেজাদ

বয়স মাত্র ১৮ মাস। যে বয়সে একটি শিশু সবে হাঁটতে শেখে, আধো আধো বোলে কথা বলার চেষ্টা করে ঠিক সেই বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম লিখিয়েছে খাগড়াছড়ির শিশু মোহাম্মদ শেহেজাদ বিন খলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *