সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি ল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি ল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি ল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও (আধা সরকারি) লেটার তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (এসি ল্যান্ড) শাওন মজুমদারকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে জাতীয় সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও লেটার তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয়–দপ্তরে তা দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা নজরে এসেছে। এটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি। এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে সংসদের নামে কোনো ডিও লেটার পাওয়া গেলে তার সত্যতা যাচাই করে তা গ্রহণের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায় জাতীয় সংসদ সচিবালয়।

About Editor Todaynews24

Check Also

সুন্দরবনে জলবায়ু, দস্যু ও খাদ্য ঝুঁকিতে বাঘ

বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে সুন্দরবনে কৃত্রিম পুকুর খনন, বাঘের কেল্লা নির্মাণ কিংবা প্রযুক্তিভিত্তিক নজরদারির নানা সফলতার কথা শোনাচ্ছে বন বিভাগ। তবে কর্তৃপক্ষের এসব প্রশংসনীয় দাবির বিপরীতে মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। গবেষক, উপকূলীয় বাসিন্দা এবং বনজীবীদের মতে, বাস্তব পরিস্থিতি এবং বন বিভাগের এই পরিকল্পনার মধ্যে বড় ধরনের ফারাক রয়ে গেছে। দিন দিন বাড়তে থাকা লোনা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *