সর্বশেষ খবর
Home / জাতীয় / শিল্প ও সাহিত্য / আজ বাড়ল সোনার দাম, ভরিতে ২২১৬ টাকা
আজ বাড়ল সোনার দাম, ভরিতে ২২১৬ টাকা

আজ বাড়ল সোনার দাম, ভরিতে ২২১৬ টাকা

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে সোনা ও রুপার দাম বেড়েছে। ফলে আজ ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

নতুন দাম আজ সোমবার সকাল ১০টায় কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

সোনার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়েছে। এর আগে গত শুক্রবার সোনার দাম কমানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা ও সনাতন পদ্ধতির ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করবে না জুয়েলারি প্রতিষ্ঠান। চলতি অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। তার আগে ভ্যাট ছিল গয়নার মোট দামের ৫ শতাংশ।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, বিশ্ববাজারে স্পট মার্কেটে সোনার দাম আজ কিছুটা কমেছে। আজ দুপুর ১২টায় প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ৪ হাজার ৯২ ডলার, গতকালের চেয়ে মাত্র দশমিক ০৪ শতাংশ কম। তবে গত এক মাসে সোনার দাম বেড়েছে।

এদিকে সোনার পাশাপাশি দেশের বাজারে আজ রুপার দাম বেড়েছে। আজ ২২ ক্যারেট রুপার দাম হয়েছে ভরিপ্রতি ৪ হাজার ৬৬৫ টাকা; ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা।

চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। তবে বর্তমানে সোনার দাম সেই দামের তুলনায় ৬২ হাজার ৯২৬ টাকা কম।

About Editor Todaynews24

Check Also

সোনার দাম কমেছে ভরিতে ২২১৬ টাকা, এক ভরি কিনতে কত টাকা লাগবে

সোনার দাম কমেছে ভরিতে ২২১৬ টাকা, এক ভরি কিনতে কত টাকা লাগবে

সোনার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়েছে। এর আগে গত শুক্রবার সোনার দাম কমানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *