সর্বশেষ খবর
Home / সকল আপডেট / গাছ বড় হলে পথচারীরা ছায়ায় চলাচল করতে পারবে
গাছ বড় হলে পথচারীরা ছায়ায় চলাচল করতে পারবে

গাছ বড় হলে পথচারীরা ছায়ায় চলাচল করতে পারবে

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে ষষ্ঠ ও শেষ ধাপের বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করেছে দিনাজপুর বন্ধুসভা। এই ধাপে ২৯ জুলাই বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া উচ্চবিদ্যালয় থেকে শিবপুর গ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া ও জারুলসহ মোট ১,৪০০টি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচি বাস্তবায়নে বিরল উপজেলা প্রশাসন, কাজীপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। এ ছাড়া গাছের জন্য গর্ত খনন, খুঁটি স্থাপনসহ বিভিন্ন কাজে স্থানীয় স্বেচ্ছাসেবকেরাও অংশ নেন।

গাছ রোপণে বিরল উপজেলা প্রশাসন, কাজীপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কাজীপাড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ বলে, ‘গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়। বইয়ে পড়েছি গাছ মানুষের অনেক উপকার করে। তাই আমার গাছ লাগাতে খুব ভালো লাগে।’

স্থানীয় বাসিন্দা শামসুর আলম (৫৫) বলেন, ‘ফাঁকা রাস্তায় গাছ লাগানো খুবই ভালো উদ্যোগ। গাছ বড় হলে পথচারীরা ছায়ায় চলাচল করতে পারবে। এতে মানুষের অনেক উপকার হবে।’

রাস্তার পাশে বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীরা

শেষে এ আয়োজনে সহযোগিতা করায় উপজেলা প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান দিনাজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়। একই সঙ্গে তিনি রোপণ করা গাছগুলোর পরিচর্যার দায়িত্ব স্থানীয় জনগণের কাছে হস্তান্তর করে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা

About Editor Todaynews24

Check Also

মেমোরি চিপের সংকটে কমছে স্মার্টফোন বিক্রি

মেমোরি চিপের সংকটে কমছে স্মার্টফোন বিক্রি

একই সঙ্গে বিক্রি কমে যাওয়ায় অনেক কোম্পানি বাজারে মডেলের সংখ্যাও কমিয়ে এনেছে। এর ফলে আগামী কয়েক মাসে স্বল্প মূল্যের স্মার্টফোনের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সামগ্রিক বাজারের এই মন্দার মধ্যেও স্যামসাং তুলনামূলক শক্ত অবস্থান ধরে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *