সর্বশেষ খবর
Home / জাতীয় / রাজনীতি / এনসিপির ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ, সেখানেও হামলা, আহত ২০
এনসিপির ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ, সেখানেও হামলা, আহত ২০

এনসিপির ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ, সেখানেও হামলা, আহত ২০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে। সংগঠনটির দাবি, হামলায় অন্তত ২০ জন নেতা–কর্মী আহত হয়েছেন। ছাত্রশক্তির অভিযোগ, এই হামলায় জড়িত বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুলবাড়ী উপজেলা সদরে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি জেনারেল তাওহীদ হাসান, ফুলবাড়ী উপজেলার সিনিয়র সদস্যসচিব রাজু, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, জেলা আহ্বায়ক সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম।

জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের অভিযোগ, হবিগঞ্জে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে লাঠিসোঁটা ও দেশি অস্ত্র হাতে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসে হামলা চালান।

ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস জানান, হবিগঞ্জে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে বিএনপির নেতা–কর্মীরা দেশি অস্ত্র নিয়ে হামলা চালান। এতে ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির অনেকে আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘হবিগঞ্জ ও ফুলবাড়ীতে আমাদের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের দুই শতাধিক লোকজন হামলা চালিয়ে আমাদের নেতা–কর্মীদের আহত করেছে। আমরা প্রশাসনকে এই হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে হামলার বিষয়ে জানতে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার মুঠোফোনে কল করা হলেও তাঁরা ধরেননি।

ছাত্রশক্তির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নেন বলে দাবি করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল। তিনি জানান, ছাত্রশক্তির কর্মসূচির পাশ দিয়ে মমিনুল নামে ছাত্রদলের এক কর্মী যাওয়ার পথে এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে এনসিপির নেতা–কর্মীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধান করতে জেলা নেতারা ফুলবাড়ীতে আসবেন। আজকের ঘটনার সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা থাকলেও বিএনপির কেউ ছিলেন না।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম প্রথম আলোকে বলেন, এনসিপির বিক্ষোভ মিছিল চলাকালে হঠাৎ করে বিএনপির নেতা-কর্মীরা এসে হামলা চলায়। ঘটনাস্থলে পুলিশ ছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালিয়ে চলে যায়। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About Editor Todaynews24

Check Also

লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাছে কথা বলার অনুমতি চেয়ে পাননি মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার দুপুরে মামলাটির শুনানি শেষে ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমাকে ফাঁসি দিয়ে দেন।’ ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *