সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়ে ছিল।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) খুরশিদা বেগম প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

এই তিনজন হলেন বাদুড়তলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি আশা খাতুন ও তাঁর শিশুকন্যা মিম।

বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়ে ছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তাঁর মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁদের বাঁচাতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

About Editor Todaynews24

Check Also

ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

বিচারক ছুটিতে থাকায় আদালত বসেনি। তাই মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ৩ আগস্ট ধার্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *