সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জেলা পরিষদের প্রশাসকদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স মেনে সম্মান দেওয়ার নির্দেশ
রাষ্ট্রীয় যেকোনো অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসকদের ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী মর্যাদাক্রম মেনে আমন্ত্রণ জানাতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সব জেলা প্রশাসককে (ডিসি) এ চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা, কূটনৈতিক অনুষ্ঠানে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র, আমন্ত্রণপত্রে নামের ক্রমসহ অন্য সব ক্ষেত্রে…

জেলা পরিষদের প্রশাসকদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স মেনে সম্মান দেওয়ার নির্দেশ

রাষ্ট্রীয় যেকোনো অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসকদের ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী মর্যাদাক্রম মেনে আমন্ত্রণ জানাতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সব জেলা প্রশাসককে (ডিসি) এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা, কূটনৈতিক অনুষ্ঠানে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র, আমন্ত্রণপত্রে নামের ক্রমসহ অন্য সব ক্ষেত্রে প্রচলিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ১৯৮৬ (২০২০ সাল পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সম্মান নিশ্চিত করতে হবে। এতে তাঁদের নির্ধারিত মর্যাদাক্রম যেন যথাযথভাবে প্রতিফলিত হয়, সে বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে জেলা পরিষদের প্রশাসকদের অবস্থান ২৪ নম্বরে। একই অবস্থানে রয়েছেন জেলা প্রশাসকেরা।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৬৩ জেলা পরিষদে প্রশাসক বসিয়েছে সরকার। তাঁদের সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। গত ১৫ মার্চ প্রথম ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে কয়েক ধাপে অন্য জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

সবশেষ ১৯ জুলাই চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে বিএনপির এক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নাম মাহবুবের রহমান শামীম। তিনি চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। প্রশাসক বসানো বাকি রয়েছে কেবল ঠাকুরগাঁও জেলায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জেলা প্রশাসকেরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

জেলা পরিষদের প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা (নতুন প্রশাসক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন।

About Editor Todaynews24

Check Also

জিয়াউলের নেতৃত্বে অভিযানে বস্তা বেঁধে গুলি করে নদীতে ফেলা হয় ভুক্তভোগীকে

জিয়াউলের নেতৃত্বে অভিযানে বস্তা বেঁধে গুলি করে নদীতে ফেলা হয় ভুক্তভোগীকে

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জবানবন্দি দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মনিরুল হক। সুন্দরবনের একটি অভিযানের বর্ণনা দিয়ে মনিরুল হক বলেন, র্যাবের গোয়েন্দা শাখার নেতৃত্বে সেই অভিযানে চোখ–হাত বাঁধা একজনকে নৌকার কিনারায় নিয়ে তার শরীরের সঙ্গে ভারী বস্তা বেঁধে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *