Home / সকল আপডেট / একঝলক (২৪ জুলাই ২০২৬)
একঝলক (২৪ জুলাই ২০২৬)

একঝলক (২৪ জুলাই ২০২৬)

বিক্রির জন্য জাল দিয়ে ঘের থেকে তোলা হচ্ছে রপ্তানিযোগ্য বাগদা চিংড়ি। হাসানপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২৪ জুলাই
সপ্তাহের প্রতি শুক্রবার কুড়িয়ানা খালে বসে শতবর্ষী নৌকার হাট। জ্যৈষ্ঠের শেষ ভাগ থেকে আষাঢ়ের শুরুতে জমে ওঠে এই হাট। আটঘর, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ২৪ জুলাই
সাঙ্গু নদে জাল ফেলে মাছ শিকার করছেন এই ব্যক্তি। ভাঙ্গামুড়া, বান্দরবান, ২৪ জুলাই
বাবার কাঁধে চড়ে ভৈরব নদে গোসলে নেমেছে শিশুটি। ৬ নম্বর ঘাট, খুলনা, ২৪ জুলাই
উল্টোরথ উপলক্ষে শ্রী জগন্নাথদেবের রথ টেনে নিয়ে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। ব্রাহ্মণকান্দা জগৎপ্রভুর আশ্রম থেকে এই যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় গোয়ালচামট শ্রী অঙ্গনে। গোয়ালচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৪ জুলাই
নৌকায় কাঁঠাল নিয়ে কুড়িয়ানা খাল পেরিয়ে বিক্রির জন্য গন্তব্যে যাচ্ছেন চাষি। জিন্দাকাঠী বাজার, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ২৪ জুলাই
খেত থেকে পাট কেটে খালের পানিতে জাগ দেওয়া হচ্ছে। ওফাজউদ্দিন মুন্সির ডাংগি এলাকা, চর মাধবদিয়া, সদর উপজেলা, ফরিদপুর, ২৪ জুলাই
ব্যাপারীদের কাছ থেকে কাঁঠাল কিনে শহরে বিক্রির জন্য ব্যাটারিচালিত যানে তোলা হচ্ছে। জিন্দাকাঠী বাজার, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ২৪ জুলাই
বিলের ধারে শুকনা ডালে পাশাপাশি বসে আছে লাল রঙের জোড়া ফড়িং। বালাঘাটা এলাকা, বান্দরবান, ২৪ জুলাই
বৃষ্টির পানি আটকে সড়কের বেহাল অবস্থা। দুর্ভোগে চলাচলকারীরা। কড়িকান্দি, তিতাস, কুমিল্লা, ২৪ জুলাই

About Editor Todaynews24

Check Also

শব্দ

শব্দ

কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল রাফির। খুবই বিরক্ত লাগল। এ সময় কেউ আসে? বহুদিন পর একটা বন্ধের দিন পাওয়া গেছে। আরাম করে ঘুমুচ্ছিলাম...দিল ঘুমের বারোটা বাজিয়ে। উঠে গিয়ে দরজা খুলে দেখে, একটা বৃদ্ধ লোক দরজায় দাঁড়িয়ে আছে। পোশাক-আশাকে বোঝা গেল, সে একজন এনলিস্টেড ফেরিওয়ালা। সে দুই হাতে একটা হলুদ রঙের ব্যাগ ধরে আছে।—শুভ অপরাহ্ণ,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *