২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও হতাহতের সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও অনুমোদনের প্রতিশ্রুতি দেন তিনি।
সোমবার (২০ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে দেশের পক্ষে বক্তব্য উপস্থাপনকালে মন্ত্রী এ কথা জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে প্রাপ্ত তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।