সর্বশেষ খবর
Home / জাতীয় / সারা দেশ / হাম ও উপসর্গে প্রাণ গেল আর ও ৯ শিশুর

হাম ও উপসর্গে প্রাণ গেল আর ও ৯ শিশুর

  • 🟥 Today News 24 – আজকের খবর 

দেশে ভয়াবহ আকার ধারণ করছে ভাইরাসজনিত রোগ হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, আর বাকি ৬ জন মারা গেছে হাম সদৃশ উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১,১০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও ৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়ে।

সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ৯ শিশুর মধ্যে ৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি মিলেছে। অন্য ৬ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

পরিসংখ্যানে দেখা গেছে, সিলেট বিভাগ বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। গত একদিনেই সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জন।

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ হাজার ৮৭৭ জন।

১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ৬৮ জন এবং সন্দেহজনক ৩৫৬ জনসহ মোট ৪২৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

About Editor

Check Also

নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য।

Today News 24 নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য, গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *