সর্বশেষ খবর
Home / সকল আপডেট / শোকের প্রাঙ্গণে নীরব শ্রদ্ধা
এক বছর আগে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে ক্যাম্পাসজুড়ে ছিল শোকের আবহ। শিক্ষার্থী, শিক্ষকেরা একত্র হয়ে স্মরণ করেন সহকর্মী-সতীর্থদের, করেন বিশেষ দোয়া।

শোকের প্রাঙ্গণে নীরব শ্রদ্ধা

রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ ছিল না কোনো কলরব। এক বছর আগে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে ক্যাম্পাসজুড়ে ছিল শোকের আবহ। শিক্ষার্থী, শিক্ষকেরা একত্র হয়ে স্মরণ করেন সহকর্মী-সতীর্থদের, করেন বিশেষ দোয়া। ২০২৫ সালের ২১ জুলাই বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ভবনে আছড়ে পড়লে ২৮ জন শিক্ষার্থী মারা যায়। এ ছাড়া পাইলট, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৩৬।

এক বছর আগে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আজ স্মরণ করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।
এক মিনিট নীরবতায় স্মরণ করা হয় বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের।
যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধানুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও অংশ নেন।
শ্রদ্ধা জানান বিএনসিসির সদস্যরা।
বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের জন্য নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধার ফুল।
শোকের আবহে শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন গার্ল গাইডস ও স্কাউট সদস্যরা।
নিহতদের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, গার্ল গাইডস ও স্কাউট সদস্যরা।
বিশেষ দোয়াতে প্রতিষ্ঠানের বিএনসিসির সদস্যরা।
বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে প্রতিষ্ঠানের দেয়ালে ‘স্মৃতিতে আমার বন্ধু’।
বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
নিহত সহকর্মী ও শিক্ষার্থীদের স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন স্কুলের শিক্ষকেরা।
একটি বিমান হয়ে দাঁড়িয়েছিল হতাহতের কারণ। সেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন শিক্ষার্থী নুর ই জান্নাত ইউশা। আজ স্মরণ অনুষ্ঠানে হঠাৎ উড়োজাহাজের শব্দে কানে হাত দেয় এই শিক্ষার্থী।
বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের জন্য বিশেষ দোয়ায় অংশ নেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।

About Editor Todaynews24

Check Also

এনজো ফার্নান্দেজ লাল কার্ডের পর মুখ খুললেন

আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, ফুটবলের আসল সৌন্দর্য শুধু ট্রফি জয়ে নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *