সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সিলেটের তিন বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক
সিলেটের তিন বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

সিলেটের তিন বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সাংগঠনিক বৈঠক

বন্ধুসভা সব প্রতিকূলতা উপেক্ষা করে আবার পুরো উদ্যমে কাজ শুরু করেছে। তাই সব বন্ধুদের উচিত, নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করার প্রবল স্পৃহা রাখা। যেন আমরা আমাদের জীবনের শেষ সময়ে স্বস্থির নিঃশ্বাস ফেলে বলতে পারি, ‘আমি ভালো কিছু করেছি এ জীবনে।’

সিলেট, মুরারিচাঁদ কলেজ, এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সঙ্গে সাংগঠনিক বৈঠকে এ কথা বলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। সাংগঠনিক সফরের অংশ হিসেবে ২৫ জুলাই সন্ধ্যায় প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এ বৈঠক ও সাক্ষাৎ করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান।

প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে সাংগঠনিক বৈঠক।

দেশজুড়ে চলছে বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। সেই প্রসঙ্গ উল্লেখ করে জাফর সাদিক বলেন, ‘কেবল গাছ লাগালেই হবে না, সঙ্গে চাই পরিচর্যা।’ তিনি গাছের পরিচর্যা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ, তা বোঝাতে বলেন, ‘আমার বয়সী যেন একটি গাছ আমি দেখে যেতে পারি।’

এ ছাড়া তিনি নানা দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। জাফর সাদিক বলেন, ‘প্রত্যেকটি বন্ধুসভা যেন সফল ও সুন্দর কার্যক্রম বাস্তবায়ন করতে পারে। সেটা বিতর্ক প্রতিযোগিতা হতে পারে, সংস্কৃতিক অনুষ্ঠান বেশি বেশি করতে হবে। বন্ধুসভার অন্যতম লক্ষ্য হচ্ছে সেবা করা; তা যেকোনো কাজের মাধ্যমেই হোক না কেন। চা–বাগানের মতো প্রত্যন্ত এলাকায় একাডেমিক পড়াশোনার উন্নতির জন্য বন্ধুসভার বন্ধুদের মাধ্যমে বিনা মূল্যে কোচিং সেন্টার চালু করা যেতে পারে।’

জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি জানান, যেকোনো প্রয়োজনে জাতীয় পর্ষদের পক্ষ থেকে সব সময় সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বন্ধুসভার এ পর্যন্ত কাজের বিবরণ ও পর্যালোচনা করেন।

প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে সাংগঠনিক বৈঠক।

উপস্থিত ছিলেন প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান সুমন কুমার দাস। তিনি বলেন, বন্ধুসভার বন্ধুরা নিজেদের কাজ খুব সুষ্ঠু ও সাবলীলভাবে করে থাকেন। নিজেদের উদ্যোগে এ পর্যন্ত বিভিন্ন কাজ করে আসছেন।

বৈঠকে উপস্থিত বন্ধুরা বন্ধুসভা নিয়ে তাঁদের চিন্তাভাবনা ভাগাভাগি করে নেন। সেই সঙ্গে নিজেদের বন্ধুসভা এখন পর্যন্ত কী কী কাজ করেছে এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন।

সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ জানান, লোকসাহিত্য নিয়ে উৎসব, বিভিন্ন বিষয়ে কর্মশালা, মানসিক স্বাস্থ্য নিয়ে সেমিনার, ক্রীড়া প্রতিযোগিতা, বুক রিভিউ নিয়ে প্রতিযোগিতাসহ নানা উদ্যোগের পরিকল্পনা রয়েছে।

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক দেবব্রত সরকার জানান তাঁদের কার্যক্রমের কথা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষ থেকে কথা বলেন সভাপতি সাবিনা আক্তার ও সাধারণ সম্পাদক ইয়ারমিন আক্তার।
পরে একে একে কক্ষে উপস্থিত সব বন্ধু তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা

About Editor Todaynews24

Check Also

বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘কণ্ঠপ্রভা’

ঢাকা, ১২ জুলাই: কবিতা ও আবৃত্তিচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃত করতে ‘আবৃত্তি বৃত্তান্ত’-এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *