ব্রাজিলের বৃহত্তম নগরী সাও পাওলো যেন এক শহরের ভেতরে বহু শহরের সহাবস্থান। রঙিন দেয়ালচিত্র, আকাশছোঁয়া ভবন, ঘনবসতির বস্তি, থেমে থাকা যানজট, বই পড়ার সংস্কৃতি আর সপ্তাহান্তে মানুষের দখলে চলে যাওয়া উড়ালসড়ক—লাতিন আমেরিকার বৈপরীত্য আর বৈচিত্র্যের এমন শহর নিয়েই এই ছবির গল্প।
সাও পাওলোর ভিলা মাদালেনা এলাকার উন্মুক্ত স্ট্রিট আর্ট গ্যালারি বেকো দো ব্যাটম্যান–এর দেয়ালচিত্রের সামনে ছবি তুলছেন দর্শনার্থীরা। সাও পাওলো, ব্রাজিল, ২৫ জুলাইপিঠে করিন্থিয়ান্স পাওলিস্তা ফুটবল ক্লাবের ট্যাটু নিয়ে পাউলিস্তা অ্যাভিনিউ ধরে হেঁটে যাচ্ছেন এই ব্যক্তি। সাও পাওলো, ব্রাজিল, ২৬ জুলাইস্থপতি লিনা বো বার্দির নকশা করা সাংস্কৃতিক কেন্দ্র সেস্ক পম্পেইয়ার ভবন সংযোগকারী কংক্রিটের পথ ধরে হেঁটে যাচ্ছেন এক নারী। সাও পাওলো, ব্রাজিল, ২৭ মেসপ্তাহান্তে যান চলাচল বন্ধ থাকা উঁচু সড়ক মিনহোকাওয়ে এক ব্যক্তি রোদ পোহাচ্ছেন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন নারী। সাও পাওলো, ব্রাজিল, ৩১ মেমিনহোকাওয়ে বসে অবসর সময় কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সাও পাওলো, ব্রাজিল, ৩১ মেপ্যারাইসোপোলিস বস্তির ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহুতল আবাসিক ভবন। সাও পাওলো, ব্রাজিল, ২৪ জুলাইমেগাফাউনা বইয়ের দোকানে বই ঘেঁটে দেখছেন পাঠকেরা। সাও পাওলো, ব্রাজিল, ২৮ জুলাইযানজটে মহাসড়কে ধীরগতির গাড়ির সারি। সাও পাওলো, ব্রাজিল, ২৩ জুলাইওপেন এয়ার বেনেদিতো কালিক্সটো বাজারে ঐতিহ্যবাহী খাবার হাতে এক নারী। সাও পাওলো, ব্রাজিল, ২৫ জুলাই