মধ্যপ্রাচ্যে সংঘাত ও উত্তেজনা নতুন রূপ নেওয়ায় এশিয়ার বাজারে আবারও তেলের দামে বড় ধরনের লাফ দেখা গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের কৌশলগত এলাকায় যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে আক্রমণের ঘটনায় আন্তর্জাতিক বাজারে হু-হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম।
বুধবার (২২ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।