দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রসুল করিম বাবু (৪২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এক মুহূর্তেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে।
বুধবার (২২ জুলাই) সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রুসুল করিম বাবু পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রয়াত রহিম উদ্দিনের ছেলে।