সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ফেনী সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
ফেনী সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

ফেনী সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

‎​ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত নারী-শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে। এ অবস্থায় আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর সীমান্তের শূন্যরেখা থেকে ওই নারী-শিশুদের ফিরিয়ে নেয় বিএসএফ।

‎বিজিবি সূত্রে জানা গেছে, ভোর পৌনে পাঁচটার দিকে পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর গ্রামের সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএএসফ। শূন্যরেখা অতিক্রম করে তাঁরা বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় বাধা দেয় বিজিবি। একপর্যায়ে ওই নারী-শিশুদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায় বিএসএফ। ‎বিজিবি জানায়, বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা সাতজনই বাংলাভাষী ভারতীয় নাগরিক।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ফেনী সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ পুশ ইনের চেষ্টা সফল হবে না। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

About Editor Todaynews24

Check Also

সেলফি ভিডিও দিয়ে ফেসবুকে মিলবে ‘মানুষ’ পরিচয়ের ব্যাজ, সুবিধা কী

সেলফি ভিডিও দিয়ে ফেসবুকে মিলবে ‘মানুষ’ পরিচয়ের ব্যাজ, সুবিধা কী

ফেসবুক জানিয়েছে, অনলাইনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময় ব্যবহারকারীদের আস্থা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত যাচাইকরণ ব্যাজের মতো এটি অর্থের বিনিময়ে পাওয়া কোনো সেবা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *