সর্বশেষ খবর
Home / সকল আপডেট / এইচএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান ২য় পত্র (অধ্যায় ৭): জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা ৫
এইচএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান ২য় পত্র (অধ্যায় ৭): জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা ৫

এইচএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান ২য় পত্র (অধ্যায় ৭): জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা ৫

জীববিজ্ঞান ২য় পত্র: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–৭ 

১. জবা ফুলের অমরাবিন্যাস কোন ধরনের?

ক. অক্ষীয় খ. গাত্রীয় 

গ. প্রান্তীয় ঘ. শীর্ষদেশীয়

২. বহুমূত্র রোগে কোনটি উপকারী?

ক. জবা খ. ধুতুরা 

গ. ঢ্যাঁড়স ঘ. স্থলপদ্ম

৩. Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো এর—

i. মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে ii. পাপড়ির বিন্যাস টুইস্টেড 

iii. পরাগরেণু ছোট ও মসৃণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. জবা ফুল ব্যবহৃত হয়—

i. চুল পড়া বন্ধে ii. মাথা ঠান্ডা করতে 

iii. চুল লাল করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. Poaceae গোত্রের ফলের বৈশিষ্ট্য—

i. ক্যারিওপসিস ii. ভ্রূণ স্কুটেলাম 

iii. বীজ অসস্যল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, ফলে—

i. সস্য হ্যাপ্লয়েড ii. নিষেকের আগে সস্য সৃষ্টি হয় 

iii. ফল সৃষ্টি হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. ধান কোন প্রকৃতির ফল?

ক. ক্যাপসিউল খ. বেরী 

গ. সাইজোকার্প ঘ. ক্যারিওপসিস

৮. কোন উদ্ভিদটিকে পাম ফার্ন বলা হয়?

ক. Thuja খ. Pteris 

গ. Gnetum ঘ. Cycas

৯. কোনটি Cycasএর বৈশিষ্ট্য?

ক. সমরেণু প্রসূতা খ. যৌগিকপত্র 

গ. ট্রিপ্লয়েড সস্য ঘ. গ্যামেটোফাইটিক

১০. জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টি?

ক. এক খ. তিন 

গ. পাঁচ ঘ. সাত

১১.  Cycasএর মূলে—

  i. অসংখ্য অগ্র শাখা থাকে ii. এর আকৃতি সামুদ্রিক প্রবালের মতো

  iii. সায়ানোব্যাকটেরিয়া বাস করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. Cycas উদ্ভিদের সস্য কোন ধরনের?

ক. হ্যাপ্লয়েড খ. ডিপ্লয়েড 

গ. ট্রিপ্লয়েড ঘ. পলিপ্লয়েড

১৩. উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু কোন উদ্ভিদে?

ক. Riccia খ. Gnetum 

গ. Cycas ঘ. Pteris 

সঠিক উত্তর

১. ক ২. গ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

About Editor Todaynews24

Check Also

জ্বালানি তেল সংকটের গুজবে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর নীলফামারীর বিভিন্ন ফিলিং স্টেশনে অস্বাভাবিক ভিড় দেখা দিয়েছে। গুজবে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহে ছুটছেন অনেক গাড়িচালক। ফলে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে সৃষ্টি হয়েছে দীর্ঘ সারি, বেড়েছে অপেক্ষার সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *