সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কয়েকদিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ও মেডিকেল পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন চলছে ভারতে।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনে অংশ নিয়ে জাপানি মাঙ্গা সিরিজ ‘ওয়ান পিস’-এর প্রতীকসংবলিত পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন সিজেপির এক সমর্থক। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই

ককরোচ জনতা পার্টি (সিজেপি) গতকাল শুক্রবারও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় থেকেছে। সরকারকে তারা ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে।

এর মধ্যেই পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

About Editor Todaynews24

Check Also

কাজ না পেয়ে প্রকৌশলীকে নাজেহালের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

কাজ না পেয়ে প্রকৌশলীকে নাজেহালের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রেলওয়ের এক প্রকৌশলীর কাছে নিয়মের বাইরে কাজ দাবি করে তাঁকে নাজেহাল করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মোহাম্মদ রাজীবুল হকের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *