সর্বশেষ খবর
Home / সকল আপডেট / প্রীতি জিনতার সঙ্গে সত্যিই কি প্রেম ছিল, অবশেষে মুখ খুললেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে সত্যিই কি প্রেম ছিল, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

প্রীতি জিনতার সঙ্গে সত্যিই কি প্রেম ছিল, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

প্রীতি জিনতা ও ব্রেট লি—আইপিএলের শুরুর দিকে এই জুটিকে ঘিরে গুঞ্জনের শেষ ছিল না। মাঠে তাঁদের হাসি, খুনসুটি কিংবা একসঙ্গে দেখা গেলেই শুরু হতো নতুন জল্পনা। দেড় দশকের বেশি সময় ধরে সেই গুঞ্জন নিয়ে নীরব থাকা অস্ট্রেলিয়ার সাবেক পেসার এবার নিজেই জানালেন, আসলে তাঁদের সম্পর্কটা কী ছিল।

সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লি জানিয়েছেন, বলিউড অভিনেত্রীর সঙ্গে তাঁর কখনোই প্রেমের সম্পর্ক ছিল না।

২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমান পাঞ্জাব কিংস) নাম লিখিয়েছিলেন লি। একই দলে খেলেছেন পরের দুই আসরেও। পাঞ্জাবের সহমালিক ছিলেন (এখনো আছেন) বলিউড অভিনেত্রী প্রীতি। মাঠে ও মাঠের বাইরে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই একপর্যায়ে প্রেমের গুঞ্জনের জন্ম দেয়। ২০১১ সালে লি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পরও সেই আলোচনা থামেনি।

এক যুগের বেশি সময় পর প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে লি বলেন, ‘আপনাদের জন্য খবর হলো আমি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা তখন পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনো তেমনই আছেন। তিনি দারুণ বুদ্ধিমতী একজন মানুষ, তাঁকে আমি সম্মান করি।’

সংবাদ সম্মেলনে ব্রেট লি ও প্রীতি জিনতা

গুঞ্জন নিয়ে কখনো বিরক্ত হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে লি নির্ভার ছিলেন বলে জানান, ‘এ ধরনের গুঞ্জনে আমি বিরক্ত হই না। আমি তো সত্যটা জানতাম। মানুষ নানা রকম অনুমান করতেই পারে, কিন্তু আমি কখনো সেগুলোকে আমার ওপর প্রভাব ফেলতে দিইনি।’

শুধু লিই নন, প্রীতি জিনতাও এর আগে একাধিকবার এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। ২০১০ সালে এক্স পোস্টে বিরক্তি প্রকাশ করে প্রীতি লিখেছিলেন, ‘আমাকে আমার দলের খেলোয়াড়দের সঙ্গে জড়িয়ে গুঞ্জন ছড়ানো বন্ধ করুন। আমি অবিবাহিত। আমার দলের কোনো ক্রিকেটার কিংবা অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে নেই। যেদিন সম্পর্কে জড়াব, সবাই জানতে পারবেন।’

এখন তারা কোথায়

ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করলেও ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন তিনি। অন্যদিকে প্রীতি জিনতা ২০১৬ সালে জিন গুডএনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ টেস্ট আর ৩১০ ওয়ানডে খেলা লি ২০১৫ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। আর প্রীতি জিনতা এখনো আইপিএলে পাঞ্জাব কিংসের সহমালিক হিসেবে সক্রিয়। দলটির ম্যাচে গ্যালারিতেও নিয়মিত দেখা যায় তাঁকে।

About Editor Todaynews24

Check Also

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

ধর্ষণের ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই। কিন্তু ধর্ষণের সঙ্গে জড়িতরা শিশুটিকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। তাই সে ঘটনাটি কাউকে জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *