ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি বিষয়ে প্রফেশনাল মাস্টার্স (পিএমআইসিএস) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রফেশনাল মাস্টার্সে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ম ব্যাচে ভর্তি কার্যক্রমে আবেদন শেষ ৪ আগস্ট ২০২৬। ৩ সেমিস্টারের এ কোর্সের ফি ৩ লাখ ১৪ হাজার টাকা। আগে এটি ছিল ৩ লাখ ৭৪ হাজার টাকা। এবার কোর্স ফি ৬০ হাজার টাকা কমানো হয়েছে।
দেশের অন্যতম বিশেষায়িত সাইবার নিরাপত্তাবিষয়ক স্নাতকোত্তর প্রোগ্রামটি ১ বছর ৬ মাস (৩ সেমিস্টার) মেয়াদের। এ প্রোগ্রামে শিক্ষার্থীরা বছরে দুইবার—জানুয়ারি ও জুলাই সেমিস্টারে ভর্তি হওয়ার সুযোগ পান।
ভর্তি যোগ্যতায় নতুন সুযোগ—
-
সম্প্রতি ভর্তি নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে সরাসরি আবেদন করতে পারবেন সিএসই, সিএস, আইটি, আইসিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি (সিআইটি), ইইই, ইসিই, ইটিই এবং আইটি/আইসিটি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা।
-
এ ছাড়া অন্যান্য ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, এআইএস, এমআইএস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং সংশ্লিষ্ট বিসনেজ বা আর্টস বিষয়ের গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন, যদি তাঁদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা এবং ন্যূনতম ১ বছর মেয়াদের আইটি/আইসিটি-সংশ্লিষ্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে।
-
আবেদনের জন্য ন্যূনতম সিজিপিএ ২.৫০ প্রয়োজন এবং কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়সের কোনো সীমাবদ্ধতাও নেই।

কমেছে কোর্স ফি—
শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য করতে নতুন ফি কাঠামোয় মোট কোর্স ফি ৬০ হাজার টাকা কমানো হয়েছে। বর্তমান ফি কাঠামো—
-
প্রথম সেমিস্টার: ১,১৮,০০০ টাকা (অনাবাসিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত হল ফি ৫,০০০ টাকা)
-
দ্বিতীয় সেমিস্টার: ৯৮,০০০ টাকা
-
তৃতীয় সেমিস্টার: ৯৮,০০০ টাকা
মোট কোর্স ফি: ৩,১৪,০০০ টাকা (প্রযোজ্য ক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত হল ফি ৫,০০০ টাকা)।
৭ম ব্যাচে ভর্তি কার্যক্রমের বিস্তারিত—
-
আবেদন শুরু: ২৮ জুন ২০২৬
-
আবেদন শেষ: ৪ আগস্ট ২০২৬
-
ভর্তি পরীক্ষা: ৭ আগস্ট ২০২৬ (সকাল ১০: ৩০ মিনিট)
-
ফলাফল প্রকাশ: ৮ আগস্ট ২০২৬
-
সম্ভাব্য ক্লাস শুরু: ১১ সেপ্টেম্বর ২০২৬
-
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।