সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত
বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত। অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩–এর ধারা ৫ অনুযায়ী যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য হোসেন সাদাতকে এ পদে নিয়োগ দেওয়া হলো। তাঁর বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বর্তমানে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন সাদাত। পাশাপাশি তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), করপোরেট সেক্রেটারিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন (সিএসআইএ) ও আইসিএসবির বোর্ড বা কাউন্সিল সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

হোসেন সাদাত টেলিকমিউনিকেশন, অয়েল অ্যান্ড গ্যাস ও অডিট অ্যান্ড অ্যাসুরেন্স খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন করপোরেট ব্যক্তিত্ব। তিনি গ্রামীণফোন, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি ও কেপিএমজি রহমান রহমান হকের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন।

করপোরেট গভর্ন্যান্স, রেগুলেটরি স্ট্র্যাটেজি, সাসটেইনেবিলিটি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও করপোরেট কমিউনিকেশনে হোসেন সাদাতের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে।

হোসেন সাদাত একজন পেশাদার চার্টার্ড সেক্রেটারি। তিনি বিশ্বখ্যাত ‘লন্ডন বিজনেস স্কুল’ থেকে এক্সিকিউটিভ এডুকেশন সম্পন্ন করেছেন।

About Editor Todaynews24

Check Also

জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যেসব সুবিধা পাওয়া যাবে

জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যেসব সুবিধা পাওয়া যাবে

কয়েক মাস ধরে গুগল ধাপে ধাপে জেমিনাই অ্যাপের নকশা ও প্রযুক্তির সুবিধা উন্নত করছে। নতুন এই হালনাগাদ সেই ধারাবাহিকতার অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *