সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ফ্রান্সের নতুন কোচ জিদান
ফ্রান্সের নতুন কোচ জিদান

ফ্রান্সের নতুন কোচ জিদান

ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছিল, পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ।

১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন কোচ হিসেবে। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন। এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের, ২০২৬ বিশ্বকাপে যারা স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে।

(বিস্তারিত আসছে)

About Editor Todaynews24

Check Also

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইভনিং এমবিএতে ভর্তির সুযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে ইভনিং এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *