সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ডেঙ্গু প্রতিরোধে উদ্বিগ্ন না হয়ে সচেতন হতে হবে
ডেঙ্গু প্রতিরোধে উদ্বিগ্ন না হয়ে সচেতন হতে হবে

ডেঙ্গু প্রতিরোধে উদ্বিগ্ন না হয়ে সচেতন হতে হবে

অতিথিদের বক্তব্য

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান করেছে ঝালকাঠি বন্ধুসভা। জেলা তথ্য অফিসের সহযোগিতায় ৩ আগষ্ট সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি বন্ধুসভার সভাপতি শাকিল রনির সঞ্চালনায় ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ও কবি মু. আল-আমীন বাকলাই, উপদেষ্টা ও শিক্ষক মো. আফজাল হোসেন, সাংবাদিক ও উপদেষ্টা মাহমুদুর রহমান পারভেজ, রাজনীতিবিদ সালেহ হাসান, বন্ধুসভার সাবেক দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, ফারজানা ইমাম ও সাকিব খান।

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা বলেন, মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। কেননা, ডেঙ্গু প্রতিরোধে কোনো টিকা নেই, সুনির্দিষ্টভাবে কার্যকর ওষুধও নেই। দেশব্যাপী ডেঙ্গু ইস্যুতে উদ্বিগ্ন না হয়ে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো এডিস মশা নিয়ন্ত্রণ। এই মশার উৎপত্তিস্থল হলো আমাদের বাড়ির ভেতর, বাইরে, ছাদ এবং বিভিন্ন জায়গায় জমে থাকা পানি। তাই আমাদের উচিত বাড়ির আঙিনা সব সময় পরিষ্কার রাখা। বাড়ির আনাচকানাচে জমে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ডাস্টবিনে ফেলে দেওয়া।

অতিথিরা আরও বলেন, ব্যবহারযোগ্য পাত্র, যেমন ফুলের টব, ড্রাম, বালতি, এয়ারকন্ডিশনার এবং রেফ্রিজারেটরের নিচের পানি ভর্তি পাত্রে যেন কোনোভাবেই একনাগাড়ে পাঁচ দিনের বেশি পানি জমে না থাকে। মূলত এডিস মশা নিয়ন্ত্রণের জন্য শিক্ষার্থীদের পাশাপাশি সব নাগরিকের সক্রিয় অংশগ্রহণ একান্ত জরুরি।

অতিথিদের সঙ্গে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা

দুই মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রমের আওতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কমিউনিটির সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং করণীয় বিষয়ে প্রচারণার উদ্বোধন করেন প্রধান অতিথি। সচেতনতার পাশাপাশি বন্ধুসভা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক রাহাত মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম খান, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মৌলী খানম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহিন আলম, বন্ধু মো. রাকিব ও মোহানা আক্তারসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা

About Editor Todaynews24

Check Also

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ

ধর্ষণের ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই। কিন্তু ধর্ষণের সঙ্গে জড়িতরা শিশুটিকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। তাই সে ঘটনাটি কাউকে জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *