সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

যুগ্ম সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, তত দিন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে ২০২৪ সালের ৩০ অক্টোবর চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। তাঁর দায়িত্ব পালনের প্রায় ১ বছর ৯ মাস পর নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।

About Editor Todaynews24

Check Also

আড়ংয়ের ব্যাগ না পেয়ে পলিথিনে বিশ্বকাপ!

আড়ংয়ের ব্যাগ না পেয়ে পলিথিনে বিশ্বকাপ!

বিশ্বকাপ জেতার পর সবাই একটি ব্যাপার খেয়াল করল—স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া বিশ্বকাপ ট্রফিটা সাধারণ প্লাস্টিকের পলিথিনে ভরে নিয়ে যাচ্ছেন! ছবি দেখে পৃথিবীর মানুষ হতবাক। কেউ বলল, এত বড় ট্রফি, একটা ব্র্যান্ডেড ব্যাগও জোটেনি? কেউ আবার বলল, স্প্যানিশ অর্থনীতি কি এতটাই খারাপ?কিন্তু সত্যিটা জানলে আপনিও কুকুরেয়াকে সালাম দেবেন।ফাইনালের দিন খেলোয়াড়েরা মাঠে নামার আগে নাকি কেউই টাকা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *