সর্বশেষ খবর
Home / সকল আপডেট / হাতিরঝিলে আগ্রাসী বিদেশি কচ্ছপের বিস্তার
হাতিরঝিলে আগ্রাসী বিদেশি কচ্ছপের বিস্তার

হাতিরঝিলে আগ্রাসী বিদেশি কচ্ছপের বিস্তার

রাজধানীর কংক্রিটের জঙ্গলে হাতিরঝিল এখনো টিকে আছে অন্যতম বড় জলজ বাস্তুতন্ত্র হিসেবে। তবে এই ঝিলের পানি দূষণের পাশাপাশি এবার নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম আগ্রাসী বিদেশি কচ্ছপ রেড ইয়ারড স্লাইডার। একসময় অ্যাকুয়ারিয়ামের শোভাবর্ধনকারী প্রাণী হিসেবে আনা এই কচ্ছপ এখন হাতিরঝিলের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে এটি দেশীয় কচ্ছপ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

গাছের শিকড়ের পাশে পানির ওপর উঠে রোদ পোহাচ্ছে একটি রেড ইয়ারড স্লাইডার। দিনের একটি বড় সময় এভাবে রোদে কাটায় এ প্রজাতির কচ্ছপ।
মাথা উঁচু করে ভেসে আছে রেড ইয়ারড স্লাইডার। হাতিরঝিলের বিভিন্ন অংশে নিয়মিতই দেখা মিলছে এ বিদেশি আগ্রাসী কচ্ছপের।
শেওলা ও জলজ উদ্ভিদের আড়ালে লুকিয়ে আছে একটি রেড ইয়ারড স্লাইডার। পরিবেশের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা এ প্রজাতিকে দ্রুত বিস্তারে সহায়তা করে।
সবুজাভ পানির মধ্যে ধীরগতিতে সাঁতার কাটছে রেড ইয়ারড স্লাইডার।
হাতিরঝিলে এখন নিয়মিত দেখা মিলছে এ বিদেশি প্রজাতির।
পানির ওপর ভাসমান অবস্থায় বিশ্রাম নিচ্ছে একটি রেড ইয়ারড স্লাইডার। রোদ পোহানো ও বিশ্রামের জন্য ভাসমান কাঠ কিংবা জলাধারের প্রান্ত বেছে নেয় এরা।
ঘোলা পানির নিচে দেখা যাচ্ছে একটি কচ্ছপের খোলস।
জীববৈচিত্র্য–বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণে আনা না গেলে একসময় সাকার ফিশের মতোই এই কচ্ছপ দেশীয় জলজ বাস্তুতন্ত্রের জন্য বড় সংকট হয়ে উঠতে পারে।
বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিওডব্লিওএফ) তাদের ওয়েবসাইটে এ প্রজাতির কচ্ছপ প্রকৃতিতে অবমুক্ত করার বিষয়ে সতর্ক করে বলেছে, এ কচ্ছপ তার প্রাকৃতিক বিচরণ এলাকার বাইরে ছাড়া হলে ওই এলাকার বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

About Editor Todaynews24

Check Also

সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা

সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা

মার্ভেল–ভক্তদের তুমুল উম্মাদনার মধ্য দিয়ে আবারও পর্দায় আসছে ‘স্পাইডার-ম্যান’। ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে চলেছে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আরও চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের দিন, ৩০ জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *