সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘গুলশানের চামেলি’তে কাজ করা বাঁধনের জন্য কঠিন সিদ্ধান্ত
পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে।মহরতে বাঁধনসিনেমাটিতে বাঁধনের যুক্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। ফেসবুকের মন্তব্যের ঘরে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর মতো…

‘গুলশানের চামেলি’তে কাজ করা বাঁধনের জন্য কঠিন সিদ্ধান্ত

পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে।

মহরতে বাঁধন

সিনেমাটিতে বাঁধনের যুক্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। ফেসবুকের মন্তব্যের ঘরে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এর মতো চলচ্চিত্রে অভিনয় করা বাঁধন কেন বাণিজ্যিক ধারার এই ছবিতে কাজ করছেন। সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। নিজের সিদ্ধান্ত নিয়ে কাউকে উপদেশ না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাঁধন।

রোববার দুপুরে ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘এই সিনেমায় (গুলশানের চামেলি) কাজ করতে রাজি হওয়াটা আমার জন্য সত্যিই খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিল। তবে গল্পটি আমার খুব ভালো লেগেছে। আর এ পর্যন্ত পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটিও আমি আন্তরিকভাবে মূল্যায়ন করি।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘বছরের পর বছর আমি অনেক পরিচালকের সঙ্গে, নানা ধরনের প্রযোজনায় কাজ করেছি। প্রতিটি অভিজ্ঞতা আমাকে কিছু না কিছু শিখিয়েছে। কিছু অভিজ্ঞতা ছিল ভালো, কিছু ছিল কঠিন। তবে সবকিছুই আজকের আমাকে গড়ে তুলতে ভূমিকা রেখেছে। জীবনে যা কিছু পেয়েছি এবং আল্লাহ আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছেন, তার সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। প্রতিটি অভিজ্ঞতাই আমাকে আরও শক্তিশালী করেছে।’

আজমেরী হক বাঁধন

সবশেষ বাঁধন লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমার জীবন ও দায়িত্ব অন্য কেউ বহন করবে না। তাই আমার সিদ্ধান্ত নিয়ে আমাকে উপদেশ দেওয়ার জন্য দয়া করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আমার জীবনে এমন মানুষ আছেন, যাঁদের পরামর্শ আমি বিশ্বাস করি, সম্মান করি এবং শুনি। আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে আমি আরও এগিয়ে যাব এবং আরও সুখী হব।’

এ সিনেমায় আরও অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা, আশীষ খন্দকার প্রমুখ।

About Editor Todaynews24

Check Also

দেশব্যাপী শুরু হলো এআই প্রশিক্ষণ

তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় রোববার (২ আগস্ট) বগুড়ার মম ইন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *