সর্বশেষ খবর
Home / সকল আপডেট / কাজী জেসিন বিটিভির নতুন মহাপরিচালক
কাজী জেসিন বিটিভির নতুন মহাপরিচালক

কাজী জেসিন বিটিভির নতুন মহাপরিচালক

বাংলাদেশের একাধিক টেলিভিশনের পর্দায় সংবাদ ও সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা করে পরিচিতি পেয়েছেন কাজী জেসিন। তারও আগে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। এবার তিনি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তাঁকে বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে এনটিভি, চ্যানেল আই, একুশে টেলিভিশন, বাংলাভিশন ও যমুনা টেলিভিশনের সংবাদ বিভাগে কাজ করেছেন কাজী জেসিন। বর্তমানে বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুবুল আলম। অন্তর্বর্তী সরকার দায়িত্বে এলে তখন মাহবুবুল আলমকে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

About Editor Todaynews24

Check Also

সংস্কারের সময় সেতু ভেঙে নদে, ৪৫ হাজার ইট তুলতে অভিযান শুরু

সংস্কারের সময় সেতু ভেঙে নদে, ৪৫ হাজার ইট তুলতে অভিযান শুরু

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকার খিরাই নদে বেইলি সেতু ভেঙে ৪৫ হাজার ইট নিয়ে ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে কাজ শুরু করেছেন ডুবুরি ও শ্রমিকেরা। বিস্তারিত ভিডিওতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *