সর্বশেষ খবর
Home / সকল আপডেট / উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন
উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন

উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার এই আবেদন করে চিফ প্রসিকিউটর কার্যালয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে রাতে মুঠোফোনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য তাঁরা আজ (বৃহস্পতিবার) ট্রাইব্যুনালে আবেদন করেছেন। ইলিয়াস আলীর গুমের সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী।

About Editor Todaynews24

Check Also

পাকিস্তানি অলরাউন্ডার ২ বছরের জন্য নিষিদ্ধ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভিসা আবেদন প্রক্রিয়ায় বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *