সর্বশেষ খবর
Home / সকল আপডেট / দিঘলিয়ায় ট্রাকচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত
নিহতরা হলেন নড়াইলের কালিয়ার উথালি গ্রামের সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), তাঁদের দুই বছর বয়সী মেয়ে মায়মুনা ও সিহাবের শ্যালিকা রুবিয়া খাতুন (১৬)।  

দিঘলিয়ায় ট্রাকচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা মা, তাঁর দুই বছর বয়সী মেয়ে ও এক কিশোরী নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে জীবন রায়ের বাড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সিহাব শেখ প্রাণে বেঁচে গেছেন। সিহাব শেখের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার উথালি গ্রামে।

নিহতরা হলেন সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), তাঁদের দুই বছর বয়সী মেয়ে মায়মুনা ও সিহাবের শ্যালিকা রুবিয়া খাতুন (১৬)। রুবিয়ার বাড়ি কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র প্রথম আলোকে বলেন, সিহাব শেখ মোটরসাইকেলে স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়ার ডোমরা দক্ষিণ গ্রামে জীবন রায়ের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানা, মায়মুনা ও রুবিয়া নিহত হয়।

আবির সিদ্দিকী আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

About Editor Todaynews24

Check Also

পরিকল্পনা এখন নেই গ্যাসের দাম বাড়ানোর: পেট্রোবাংলা

বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকার করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *