সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আলোচিত মডেল ‘মিষ্টি সুবাসকে’ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
আলোচিত মডেল ‘মিষ্টি সুবাসকে’ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

আলোচিত মডেল ‘মিষ্টি সুবাসকে’ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে আলোচনায় আসা মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে এবার জুলাইয়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৩ আগস্ট মিষ্টি সুবাসকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ। আদালত ওই দিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য নির্ধারণ করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় তিনি এজাহারভুক্ত আসামিদের সহযোগী হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন।

আবেদনে আরও বলা হয়, মিষ্টি সুবাস বর্তমানে আশুলিয়া থানার অপর একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তদন্তে প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে এ মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

এদিন হাজতখানা থেকে আদালতে ওঠানোর সময় গণমাধ্যমকে মিষ্টি সুবাস বলেন, ‘আমি কোনো রাজনীতি করি না। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি। এটাই কি আমার অপরাধ? আমার বাবা অসুস্থ। আমাকে জামিন দিন। প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি আমি।’

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩ অক্টোবর ভুক্তভোগী রুহুল আমীন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ৫৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

এর আগে গত ২৬ মার্চ স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২–২৫ জন নেতা–কর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবির প্ল্যাকার্ড ব্যবহার করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না মানব না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। এ সময় মিষ্টি সুবাসসহ দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুজনকে রিমান্ডে নেয় পুলিশ।

এ পর্যন্ত মডেল মিষ্টি সুবাসের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিন পেয়েছেন।

About Editor Todaynews24

Check Also

আমার কাছ থেকে কেড়ে নিয়ে রাজুকে গুলি করে আনসার-পুলিশ: জবানবন্দিতে রকিবুল

আমার কাছ থেকে কেড়ে নিয়ে রাজুকে গুলি করে আনসার-পুলিশ: জবানবন্দিতে রকিবুল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশ সদস্যরা আন্দোলনকারী রাজু আহম্মেদকে ঘিরে ধরেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাক্ষী মো. রকিবুল ইসলাম। রাজুর চাচাতো ভাই রকিবুল জবানবন্দিতে বলেন, তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে রাজুর পায়ে একজন আনসার সদস্য গুলি করেন। পরে একজন পুলিশ সদস্য এসে রাজুর পিঠের বাঁ দিকে গুলি করেন। রাজু তখন পড়ে যান।আন্তর্জাতিক অপরাধ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *