সর্বশেষ খবর
Home / সকল আপডেট / হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু। হাম শনাক্ত হয়েছে ১২১ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৫১ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একজন করে শিশু মারা যায়। ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৪৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৮০ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ শিশু।

১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

About Editor Todaynews24

Check Also

ইরানের পরমাণু, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানের পরমাণু, ক্ষেপণাস্ত্র ও জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সাময়িক বিরতির পর ইরানে আবার হামলা শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সপ্তাহান্তে—অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শনিবার বা আজ রোববার এ হামলা শুরু হতে পারে। অন্যদিকে ইরানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে, প্রতিশোধ নিতে তারা পুরোপুরি প্রস্তুত। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাত আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইরানে আবার হামলা শুরুর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *