সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আড়ালমুক্ত হচ্ছে সিলেটের কিনব্রিজ, সরছে সাইনেজ
আড়ালমুক্ত হচ্ছে সিলেটের কিনব্রিজ, সরছে সাইনেজ

আড়ালমুক্ত হচ্ছে সিলেটের কিনব্রিজ, সরছে সাইনেজ

সিলেট নগরের ঐতিহ্যবাহী কিনব্রিজের একাংশ আড়াল করে তৈরি করা ‘আই লাভ সিলেট’ নামের সাইনেজটি অবশেষে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সাইনেজটি সরিয়ে অন্য কোনো দৃষ্টিনন্দন জায়গায় স্থাপনের কথা সংশ্লিষ্টদের বলেছি। দ্রুতই নতুন স্থানে সাইনেজটি স্থাপন করা হবে।’

এর আগে আজ বৃহস্পতিবার প্রথম আলোর অনলাইনে এ বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সাইনেজটি সরিয়ে অন্য জায়গায় স্থাপনের নির্দেশনা দেন সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ৯০ বছর আগে সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজকে সিলেটের পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এক সপ্তাহ ধরে ব্রিজের উত্তর অংশের বাঁ পাশে নদীতীরে ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণের কারণে ব্রিজটির একটি অংশ আড়ালে চলে গেছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেক নেটিজেন সমালোচনা করেন।

সরেজমিনে দেখা যায়, সিলেট সার্কিট হাউসের বিপরীতে সুরমা নদীর তীরে জায়গা উঁচু করে পাকা ভিত্তির ওপর আলোকসজ্জিত সাইনেজটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। সাইনেজে ‘আই লাভ সিলেট’ লেখার পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ও একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের লোগো আছে।

About Editor Todaynews24

Check Also

‘ময়না ছলাৎ ছলাৎ’ গায়ক স্বাগতের মৃত্যু

‘ময়না ছলাৎ ছলাৎ’ গায়ক স্বাগতের মৃত্যু

পশ্চিমবঙ্গের লোকসংগীতশিল্পী স্বাগত দে মারা গেছেন। গত বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স ছিল ৫৪ বছর।‘ময়না ছলাৎ ছলাৎ’ গানটি গেয়ে শ্রোতামহলে পরিচিতি পান স্বাগত দে। ভাটিয়ালিসহ বিভিন্ন ধারার লোকসংগীতে তাঁর সমান দখল ছিল। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।স্বাগত দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *