সর্বশেষ খবর
Home / জাতীয় / ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে কম্বল ও নগদ অর্থ বিতরণ

কবিরুল ইসলাম কবির, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে হরিপুরে শীতার্থ মানুষের মাঝে কম্বল ও চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হরিপুর উপজেলার অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং অসহায় এক দরিদ্র মহিলাকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাকারিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,ইউপি সদস্য আনিসুর রহমান, আব্দুস সাত্তার ও আব্দুর রশিদসহ ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের পরিবারের লোকজন।

About todaynews24

Check Also

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *