বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা অভিবাসনের প্রস্তুতি যাঁরা নেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আইইএলটিএসের স্কোর কত দিনের জন্য বৈধ, তা জানা। ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা বা আইইএলটিএসের রিপোর্ট ফরম বা সার্টিফিকেটের আসলে একটি মেয়াদ আছে। এর নির্দিষ্ট মেয়াদ রয়েছে। তাই পরীক্ষা দেওয়ার প্রস্তুতির পাশাপাশি স্কোরের বৈধতার সময়সীমা সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকা জরুরি। বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, এমন শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস স্কোরের বৈধতার মেয়াদ জানা গুরুত্বপূর্ণ। কারণ, মেয়াদ শেষ হলে নতুন করে পরীক্ষা দিয়ে স্কোর অর্জন করতে হয়।
বর্তমান নিয়ম অনুযায়ী, অধিকাংশ দেশে আইইএলটিএস স্কোর ফল প্রকাশের তারিখ থেকে দুই বছর পর্যন্ত বৈধ থাকে। পরীক্ষার্থীর টিআরএফ বা টেস্ট রিপোর্ট ফরমে (Test Report Form–TRF) স্কোরের পাশাপাশি এর বৈধতার সময়ও উল্লেখ থাকে। এতে সামগ্রিক ও চারটি অংশের পৃথক স্কোরও থাকে।
দুই বছর পার হলে সাধারণত বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি কিংবা শিক্ষার্থী ভিসার আবেদনের জন্য ওই স্কোর আর গ্রহণযোগ্য থাকে না। সে ক্ষেত্রে নতুন করে আইইএলটিএস পরীক্ষায় অংশ নিয়ে নতুন স্কোর অর্জন করতে হয়।
দেশভেদে নিয়ম
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান দুই বছরের বেশি পুরোনো আইইএলটিএস স্কোর গ্রহণ করে না। তাই আবেদন করার সময় স্কোরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কি না, সেটি আগে থেকেই যাচাই করা জরুরি।
কানাডায় স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদনকারীদের ক্ষেত্রেও আবেদন প্রক্রিয়ার সময় আইইএলটিএস স্কোর বৈধ থাকতে হয়।
অন্যদিকে, সাধারণ পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে আইইএলটিএস স্কোরের মেয়াদ তিন বছর করার কোনো নিয়ম নেই। তবে অস্ট্রেলিয়ার কিছু ‘স্কিলড মাইগ্রেশন’ কর্মসূচিতে নির্দিষ্ট শর্তে তিন বছর পর্যন্ত পুরোনো আইইএলটিএস স্কোর গ্রহণ করা হতে পারে।
ওয়ান স্কিল রিটেইকের ক্ষেত্রেও কি একই নিয়ম
আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক চালু আছে। আইইএলটিএস পরীক্ষার্থীরা ওয়ান স্কিল রিটেকের ফলে লিসেনিং, রিডিং, রাইটিং অথবা স্পিকিংয়ের মধ্যে থেকে যেকোনো একটি পরীক্ষা আবার দিতে পারেন। প্রথম চেষ্টায় যাঁরা ইংরেজি দক্ষতার সঠিক মূল্যায়ন পাননি, তাঁরা ওয়ান স্কিল রিটেকের মাধ্যমে শুধু একটি স্কিলে আবার পরীক্ষা দিতে পারেন।
আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বেছে নেওয়া পরীক্ষার্থীরা দ্বিতীয় টেস্টের যে রিপোর্ট ফর্ম পাবেন, যা অভিবাসন এবং পড়াশোনার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। আইইএলটিএসের মূল পরীক্ষার ৬০ দিনের মধ্যেই আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বুক করা যাবে।
কোনো শিক্ষার্থী যদি ২০২৬ সালের ১ আগস্ট আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন, সে ক্ষেত্রে স্কোর সাধারণভাবে ২০২৮ সালের ৩১ জুলাই পর্যন্ত গ্রহণযোগ্য থাকবে। এরপর নতুন কোনো আবেদন করতে হলে বেশির ভাগ ক্ষেত্রেই আবার আইইএলটিএস পরীক্ষা দিতে হবে।
যেসব দেশে আইইএলটিএস ওয়ান স্কিল রিটেইক চালু রয়েছে, সেখানে পরীক্ষার্থী পুরো পরীক্ষা না দিয়ে শুধু একটি অংশ যেমন লিসেনিং, রিডিং, রাইটিং অথবা স্পিকিং আবার দিতে পারেন। এই হালনাগাদ ফলও সাধারণভাবে দুই বছর বৈধ থাকে। তবে সব বিশ্ববিদ্যালয় বা অভিবাসন কর্তৃপক্ষ ওয়ান স্কিল রিটেইকের ফল গ্রহণ করে না। তাই এই সুবিধা নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম জেনে নেওয়া উচিত।
আবেদনকারী শিক্ষার্থীকে মনে রাখতে হবে আইইএলটিএস স্কোর পরীক্ষা দেওয়ার তারিখ থেকে দুই বছর পর্যন্ত বৈধ থাকে। তাই বিদেশে উচ্চশিক্ষা, চাকরি, পেশাগত নিবন্ধন বা অভিবাসনের পরিকল্পনা করলে আগে দেখে নিন, পুরো আবেদন প্রক্রিয়ায় আপনার স্কোর বৈধ থাকবে কি না।
বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সময়সূচি, বৃত্তির আবেদন এবং ভিসা প্রক্রিয়ার সঙ্গে মিল রেখে আইইএলটিএস পরীক্ষা দেওয়া উচিত। এতে স্কোরের মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
কোনো শিক্ষার্থী যদি ২০২৬ সালের ১ আগস্ট আইএলটিএস পরীক্ষায় অংশ নেন, সে ক্ষেত্রে স্কোর সাধারণভাবে ২০২৮ সালের ৩১ জুলাই পর্যন্ত গ্রহণযোগ্য থাকবে। এরপর নতুন কোনো আবেদন করতে হলে বেশির ভাগ ক্ষেত্রেই আবার আইইএলটিএস পরীক্ষা দিতে হবে।