সর্বশেষ খবর
Home / সকল আপডেট / শেখ হাসিনার ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেখ হাসিনার ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেখ হাসিনার ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আওয়ামী লীগ (নিষিদ্ধ) সরকারের পতনের পর থেকে পরিত্যক্ত পরে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বেলা ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কের এ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবকের নাম মো. শাকিল (১৯)। তাঁর বাবার নাম সেকেন্দার আলী মাতুব্বর এবং মা আসমা বেগম। তাঁরা মোহাম্মদপুরের ঝিগাতলা এলাকার শিবপুর টালি অফিস এলাকায় থাকতেন।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) অহিদুর রহমান বলেন, স্থানীয় লোকজন পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে নাইলনের দড়ি দিয়ে কাঠের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অহিদুর রহমান আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের ধারণা, ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন হিসেবে ব্যবহৃত হওয়া ওই বাড়ি ‘সুধা সদন’ নামে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে সেদিন ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সুধা সদনেও ভাঙচুর হয়। পরে গত বছরের ৬ ফেব্রুয়ারি সুধা সদনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

About Editor Todaynews24

Check Also

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকেই আসবে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের সিদ্ধান্ত: মির্জা ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকেই আসবে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের সিদ্ধান্ত: মির্জা ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকেই আসবে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের সিদ্ধান্ত: মির্জা ফখরুল, ‘তেলাপোকা'দের আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়াও দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের অডিও সংবাদ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *