সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো
ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো

ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো

ম্যানচেস্টার সিটির ডাগআউট ছাড়ার পর ফুটবল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তেই অনড় থাকছেন পেপ গার্দিওলা। আর তাই ইতালির জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ইতালির গ্যাজেত্তা দেল্লো স্পোর্ত, ব্রিটেনের বিবিসিসহ একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম।

টানা ১০ বছর সিটির কোচ ছিলেন গার্দিওলা, দায়িত্ব ছেড়েছেন গত মৌসুম শেষে। ইতিহাদের ক্লাবটির হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। তাঁর সময়ে সিটির ট্রফি কেসে যোগ হয়েছে ২০টি ট্রফি। দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে ইতিহাদ ছাড়ার সময় গার্দিওলা বলেছিলেন, আপাতত খেলা থেকে দূরে থেকে নিজের মতো সময় কাটাতে চান।
তবে টানা তিনটি বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ ইতালি সম্প্রতি তাঁকে কোচ হিসেবে পেতে বেশ আগ্রহী হয়ে ওঠে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগো সম্প্রতি জানিয়েছিলেন, গার্দিওলার সঙ্গে তাঁদের আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। গুঞ্জন আছে, ইতালিয়ান ফুটবলের শীর্ষ কর্তারা গার্দিওলাকে পেতে বেশ মরিয়া ছিলেন।

ইতালিয়ান সংবাদমাধ্যম খবর দিয়েছিল, এফআইজিসি নাকি কার্যত ‘ব্ল্যাঙ্ক চেক’ দিতে রাজি ছিল গার্দিওলাকে। এমনকি ইতালিয়ান ফুটবলের পুরো কাঠামো পুনর্গঠন করার পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু কিছু সময় ভেবেচিন্তে চূড়ান্তভাবে ‘না’ বলে দিয়েছেন গার্দিওলা। ফুটবলের কোনো ঝুটঝামেলায় না গিয়ে তিনি এখন পরিবারকে সময় দিতে চান, ভ্রমণ করতে চান এবং নিজের শরীর-মন চাঙা করতে পূর্ণ বিশ্রাম নিতে চান।

এফআইজিসির পরিচালক পাওলো মালদিনি জানিয়েছেন, গার্দিওলার আগে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ ও বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু ব্রাজিল ডাগআউটেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। এরপরই গার্দিওলার দিকে ঝুঁকেছিল ইতালি।

ইতালিয়ান কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো

সব মিলিয়ে সামনের উয়েফা নেশনস লিগ এবং ইউরো ২০২৮-এর বাছাই পর্বের জন্য ইতালি এখন নতুন কোচের সন্ধানে। নেশনস লিগে ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্কের মতো দলগুলোর মুখোমুখি হবে আজ্জুরিরা। বিবিসি জানিয়েছে, ইতালির নতুন কোচ হওয়ার দৌড়ে আপাতত সবার সামনে আছেন দেশটির সাবেক প্লে-মেকার আন্দ্রেয়া পিরলো। দুবাইভিত্তিক ক্লাব ইউনাইটেড এফসির দায়িত্বে থাকা পিরলোকেই হয়তো শেষ পর্যন্ত ইতালির নতুন কান্ডারি হিসেবে দেখা যেতে পারে।

About Editor Todaynews24

Check Also

পশ্চিমবঙ্গে ছাত্রবিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনের প্রথম প্রয়োগ

পশ্চিমবঙ্গে ছাত্রবিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনের প্রথম প্রয়োগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ থেকে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় জড়িত দাবি করে পাঁচজনের নাম উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এদের গুন্ডা দমন আইনে এমন শাস্তি দেওয়া হবে, যাতে তিন পুরুষ মনে রাখে।আজ শনিবার রাজ্য বিধানসভার অধিবেশনে শুভেন্দু অধিকারী এ কথা বলেন। প্রথমবারের মতো…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *