সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়
মেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়

মেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়

বিশ্বকাপের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই চমক দেখিয়েছেন লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি গোলও বানিয়েছেন। তাতে লিগস কাপে মেক্সিকোর ক্লাব সান লুইসকে ৪–২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এর আগে গত রোববার মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসের বিপক্ষে বদলি নেমেছিলেন মেসি, যদিও ২–২ গোলের ড্রয়ে শেষ হওয়া সেই ম্যাচে কোনো গোল পাননি।

মায়ামিতে আজ সকালের ম্যাচে জোড়া গোলে লিগস কাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হলেন মেসি। ২০২৩ সালে প্রতিযোগিতাটি নতুন আকারে শুরুর পর ১৪ গোল করলেন। এ পথে তিনি ভেঙেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার রেকর্ড। লিগস কাপে ১২ ম্যাচ খেলে মেসি এ নিয়ে পাঁচবার এক ম্যাচে জোড়া গোল করলেন।

তবে মেক্সিকান ক্লাবের বিপক্ষে শুরুটা ভালো হয়নি ইন্টার মায়ামির। ডেভিড রদ্রিগেসের গোলে ৪ মিনিটে এগিয়ে যায় সান লুইস। এরপরই জ্বলে ওঠেন মেসি। ১১ মিনিটে অ্যালেনের ক্রস থেকে দারুণ এক ভলিতে প্রথম গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন কিংবদন্তি। এটি ২০২৬ বিশ্বকাপের পর ইন্টার মায়ামির জার্সিতে তাঁর প্রথম গোল।

এরপর তেলাসকো সেগোভিয়ার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় মায়ামি। ২–১ ব্যবধানে এগিয়ে থাকার সময় বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। তাতে ৪৪ মিনিটেই ৩–১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির আগেই ব্যবধান ৪–১ করে মায়ামি।

মেসির গোল উদ্‌যাপন

মেসির কর্নার থেকে প্রথমার্ধে যোগ করা সময়ের ৭ মিনিটে হেডে গোল করেন মিকায়েল। ৫১ মিনিটে রাফায়েল লোরেন্তে একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ৪–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ফ্লোরিডায় প্রবল বৃষ্টির কারণে খেলা প্রায় আধা ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। খেলা পুনরায় শুরুর পর সান লুইস আক্রমণের চেষ্টা করলেও আর গোল করতে পারেনি এবং ম্যাচেও ফিরতে পারেনি।

এই জয়ে লিগস কাপ অভিযান দারুণভাবে শুরু করল ইন্টার মায়ামি। আগামী ৯ আগস্ট তাদের প্রতিপক্ষ মেক্সিকোর আরেক ক্লাব মন্তেরেই।

About Editor Todaynews24

Check Also

লি ও ম্যান্ডির ভ্রমণজীবন: বারোটি চিঠি, ১২৭টি দেশ আর একটি প্রেমের গল্প

লি ও ম্যান্ডির ভ্রমণজীবন: বারোটি চিঠি, ১২৭টি দেশ আর একটি প্রেমের গল্প

কিছু ভ্রমণগল্প গন্তব্যের নয়, মানুষের। কিছু প্রেমের গল্প আবার ফুল বা চিঠি দিয়ে নয়, শুরু হয় একটি পাহাড়ি পথ, ধোঁয়া ওঠা চায়ের কাপ আর অচেনা দুই পথিকের কথোপকথন দিয়ে। নিউজিল্যান্ডের ম্যান্ডি ও যুক্তরাজ্যের লি গ্রিনের গল্প তেমনই—যা ত্রিশ বছর ধরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *