সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪
সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪

সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪

বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় বাসচাপায় সাতজন এবং সিলেটে দুই বাসের সংঘর্ষে আটজন নিহত হন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৪ জন।

আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা এলাকার বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন গাইবান্ধার আমিরুল ইসলাম (৫০), নূর আলম (৫০), আবদুস ছামাদ ও বেলাল; জয়পুরহাটের তাজমুল ও ফয়জার।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী প্রথম আলোকে বলেন, হতাহত ব্যক্তিরা সবাই শ্রমজীবী ও স্থানীয় বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় কাজের সন্ধানে সেখানে অপেক্ষা করা শ্রমিকদের চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা আরও চারজনকে মৃত ঘোষণা করেন।

বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে আসা শ্রমিকদের চাপা দিয়েছে। আজ শুক্রবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে এরুলিয়া সিল্কিবান্দা এলাকায়

এদিকে সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই বাসের আট যাত্রী নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটে আহত ব্যক্তিদের আনা হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আজ শুক্রবার সকালে তোলা

দুর্ঘটনায় আহত ফারুক মিয়া (৫২) নামের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। ফারুক জানান, তাঁরা পাঁচ বন্ধু হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সিলেটে এসেছিলেন। তাঁদের মধ্যে দুজন উড়োজাহাজে করে ঢাকায় ফিরে যান। ফারুকসহ অপর তিনজন ইউনিক পরিবহনের বাসে করে ঢাকায় ফিরছিলেন।

ফারুক বলেন, দুর্ঘটনার সময় তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তাঁর বন্ধু সাইফুল ইসলাম নিহত হয়েছেন। তিনি পেশায় ঠিকাদার ছিলেন।

About Editor Todaynews24

Check Also

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মোকাবিলায় মুসলিমদের ‘ঐক্যের’ ডাক ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর প্রতি আত্মনির্ভরশীলতা ও ‘প্রকৃত ভ্রাতৃত্ববোধ’ ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তির বিরুদ্ধেও ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *