রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
উপকরণ
-
ছোট মাছ ৩০০ গ্রাম
-
শর্ষেবাটা ২ টেবিল চামচ
-
কোরানো নারিকেল ২ টেবিল চামচ
-
কাঁচা মরিচবাটা ১ চা-চামচ
-
শর্ষের তেল ২ টেবিল চামচ
-
লবণ স্বাদমতো
-
কলাপাতা ও টুথপিক প্রয়োজনমতো
প্রণালি
-
ছোট মাছের সঙ্গে শর্ষেবাটা, নারিকেল কোরানো, কাঁচা মরিচবাটা, শর্ষের তেল ও লবণ মিশিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন।
-
এরপর কলাপাতা হালকা আগুনে সেঁকে নিন। নরম হয়ে এলে মাছের মিশ্রণ মুড়ে টুথপিক দিয়ে ভালোভাবে আটকে দিন।
-
মাইক্রোওভেনে দেওয়া যাবে, এমন পাত্রে রেখে হাই পাওয়ারে ৮-১০ মিনিট রান্না করুন।
-
রান্না শেষে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।